সাংবাদিকদের সঙ্গে নেত্রকোনা পুলিশ সুপারের মতবিনিময়  

২৬ জুন ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নেত্রকোনা পুলিশ সুপার

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নেত্রকোনা পুলিশ সুপার © টিডিসি ফটো

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সঙ্গে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো ফয়েজ আহমেদের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, যে কোনো অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলায় সর্বদা মাঠে থাকবে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অবস্থান করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার নিরাপত্তার স্বার্থে পুলিশকে সহযোগিতা করা জন্য বলেন তিনি।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সা‌হেব আলী পাঠান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(‌ডিএস‌বি) মোঃ লুৎফর রহমান, সদর সার্কেল সিবলী সাদিক, ডিআইও-১ মিজানুর রহমান, মো. নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মুক্তিযোদ্ধা হাবীবুর  রহমান খানসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা।

জাতীয়কৃত কলেজ শিক্ষকদের সংশোধিত বিধির গেজেট প্রকাশ, সুযোগ ন…
  • ২৮ অক্টোবর ২০২৬
আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
  • ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে হলে প্রবেশে ‘অঘোষিত সান্ধ্য আইন’, ক্ষুব্ধ শিক্ষার্থীর…
  • ২৮ অক্টোবর ২০২৬