ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

১৩ জুন ২০২৩, ০৬:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়েছে। 

পরে সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারে সে জন্য আমরা ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।

আগামী ২৯ জুন ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এর আগে ঈদুল ফিতরেও একদিন ছুটি বাড়িয়েছিল সরকার।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬