নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান

২২ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না। 

এ ছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনোপ্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। 

এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬