মুক্তি পাচ্ছেন না ‘শিশুবক্তা’ রফিকুল

১০ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
মুক্তি পাচ্ছেন না শিশুবক্তা রফিকুল

মুক্তি পাচ্ছেন না শিশুবক্তা রফিকুল © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এ আদেশের ফলে আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

রবিবার (৯ এপ্রিল) শিশুবক্তা রফিকুলের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন স্থগিতের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী ঢাকা পোস্টকে বলেন, গত রোববার চেম্বার আদালত গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুলের জামিন স্থগিত করেন। এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। অন্য তিনটি মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত। এক মামলায় জামিন স্থগিত হওয়ায় তিনি কারামুক্তি পাচ্ছেন না।

গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না, এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। 

আরও পড়ুন: মধ্যরাতে ঢাকা আলিয়ায় পুলিশের অভিযান, আটক ২

উল্লেখ্য,  ২০২১ সালের ৭ এপ্রিল রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই বছরের ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক।

এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

ট্যাগ: জাতীয়
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence