১৫ লাখ টাকা ‘চাঁদা দাবি’, তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ PM
কন্টেন্ট ক্রিয়েটর হিরু আলম

কন্টেন্ট ক্রিয়েটর হিরু আলম © সংগৃহীত

১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে মামলার আবেদন করেন তিনি। হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলার অন্য দুই আসামি হলেন হিরো আলমের কাজের সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।

মামলার বিবরণে বলা হয়, সাথী হিরো আলমের কাছে গিয়ে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ চান। কাজ না পেলে না খেয়ে মারা যাবেন বলেও জানান তিনি। পরে হিরো আলম তাকে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেন।

অভিযোগে বলা হয়, বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করার পর একদিন রামপুরার অফিসে গিয়ে সাথী বিয়ের জন্য হিরো আলমকে ব্ল্যাকমেইল করেন এবং বিয়ের জন্য চাপ দেন। আগের বিয়ের বিষয়টি গোপন করে গত ৪ এপ্রিল হিরো আলমকে বিয়ে করেন সাথী। এর মধ্যে সাথী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, সংসারের সুখের কথা ভেবে শাড়ি ও কাপড় কেনার জন্য বিভিন্ন সময়ে সাথীকে তিন লাখ টাকা দেন হিরো আলম।

গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান হিরো আলম। এ সময় তিন আসামি ফোন করে সাজসজ্জার সামগ্রী কেনা ও মিউজিক ভিডিওর জন্য দুই লাখ টাকা দাবি করেন। দেশে ফিরে টাকা দেবেন বলে তাদের জানান হিরো আলম। দেশে ফেরার পর তিনি জানতে পারেন, সাথী সেলিম ও মহিদুলের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন এবং তারা তার কাছে টাকা দাবি করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ১৭ আগস্ট আসামিদের পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই টাকা ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে গত ২৯ সেপ্টেম্বর সাথীকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

মামলায় আরও বলা হয়, গত ১২ অক্টোবর আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে লাইভে বিষ খাওয়ার কথা বলেন। একই সঙ্গে তাকে জেলে পাঠানোর হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সাথীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

বাংলাদেশের কাছে হারের পর ঘুরে দাঁড়াল নেপাল
  • ১৯ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদন আগামীকাল…
  • ১৯ অক্টোবর ২০২৬
হাসপাতালে ভর্তি হওয়া প্রকৃতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার প্রাথম…
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার যে কথা শুনে ব্যথিত ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে পেট্রোম্যাক্স এলপিজি, আবে…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ক্যান্সার চিকিৎসায় ব্যয় …
  • ১৯ অক্টোবর ২০২৬