টাইগার শ্রফকে হত্যা চেষ্টার ঘটনায় ৩ জন আটক 

১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ PM
টাইগার শ্রফকে হত্যা চেষ্টায় ৩ জন আটক

টাইগার শ্রফকে হত্যা চেষ্টায় ৩ জন আটক © সংগৃহীত

বলিউডের একসময়ের সেনসেশন খ্যাত রকস্টার অভিনেতা টােইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলার ঘটনায় সংশিষ্ট ৩ জনকে আটক করেছে পুলিশ। হামলার পরের দিন রেল স্টেশনে ভ্রমণরত অবস্থায় পুলিশের হাতে আটক হন তারা। এর আগে রবিবার রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় জটলার মধ্যেই টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন সদস্য। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের প্রাথমিক ধারণা, টাইগার শ্রফের ওপর হামলায় প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা জড়িত ছিল। হামলার আগে তারা অভিনেতার গতিবিধির ওপর নজর রাখে। তার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতি রবিবার মুম্বাইয়ের জুহুর একটি ফুটবল মাঠে যান টাইগার। অভিযুক্তরা এ অভ্যাসের কথা জানত। অভিনেতার গতিবিধির ওপর নজর রেখে রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর পালানোর জন্যও আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল অভিযুক্তরা বলে অভিযোগ। তদন্তকারীদের ধারণা, গুলি চালানোর পর তারা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়া একটি ট্রেনে ওঠে।

প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও ঢুকে পড়েছিল। তাদের গতিবিধি ও হামলার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬