বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি

১৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ AM
টাইগার শ্রফ

টাইগার শ্রফ © টিডিসি ছবি

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তাঁর চালক ও একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তবে এ ঘটনায় অভিনেতা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার মুম্বাইয়ের পশ্চিম শহরতলির জুহু থানার অন্তর্গত পুষ্পা পার্কের কাছে এ ঘটনা ঘটে। এদিকে, ভারতের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা দুজন হামলার দায় স্বীকার করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণে টাইগার শ্রফের চালক ফিরদৌসের বাঁ হাতে আঘাত লেগেছে। ঘটনার পর শ্রফ ও তাঁর চালককে ভিলে পার্লের নানাবতী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতার শরীরে সামান্য ছড়ে যাওয়ার আঘাত থাকলেও কোনো গুলি লাগেনি। অন্যদিকে, বুকে গুলিবিদ্ধ অবস্থায় আহত তৃতীয় একজনকে কুপার হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, শ্রফ নিরাপদ আছেন এবং গুলিবর্ষণের ঘটনায় তিনি কোনো আঘাত পাননি। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা অনিল পণ্ডিত ও হারমান সান্ধু এ হামলার দায় স্বীকার করেছেন। অনিল পণ্ডিত এক ফেসবুক পোস্টে বলেন, ‘সব ভাইদের রাম রাম। আজ টাইগার শ্রফের সাথে যা ঘটেছে তার দায়ভার অনিল পণ্ডিত এবং হারমান সান্ধু নিচ্ছে। আমরা তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝেনি। তাই আজ আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কেউ আমাদের কথা শুনবে না বা সালমান খানের সঙ্গে কাজ করবে, সেই হবে পরবর্তী লক্ষ্য। অপেক্ষা করুন এবং দেখুন।’

তবে হামলার দায় স্বীকারের দাবির সত্যতা এবং গুলিবর্ষণের সঙ্গে তাঁদের কথিত যোগসূত্র এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। হামলার উদ্দেশ্য নির্ধারণে বিভিন্ন তথ্য ও প্রমাণ যাচাই করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাম্প্রতিক বছরগুলোতে মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনের একাধিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ওই ঘটনার দায়ও লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালান।

ওই ঘটনায় মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করে। পাঁচ অভিযুক্ত—ভিকি গুপ্তা, সাগর পাল, হরপাল সিং, সোনুকুমার বিষ্ণোই ও মোহাম্মদ রফিক চৌধুরীর বিরুদ্ধে বিচার চলছে। ষষ্ঠ অভিযুক্ত অনুজ কুমার থাপান ২০২৪ সালের মে মাসে পুলিশ হেফাজতে মারা যান।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষে হচ্ছে দুপুরে
  • ০৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950