ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো’

৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ AM
মোস্তফা সরওয়ার ফারুকী

মোস্তফা সরওয়ার ফারুকী © সংগৃহীত

হ্যাক হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। অ্যাকাউন্ট ফিরে পেয়ে এক পোস্টে তিনি লিখেছেন, গত চার দিন ফেসবুকে না থাকায় তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি বেড়েছে। পাশাপাশি অনলাইনের ‘গাঁজাখুরী প্রোপাগান্ডা’ থেকে দূরে থাকায় মানসিক স্বাস্থ্যেরও উপকার হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ফারুকী।

ফেসবুক পোস্টে মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চারদিন আমার শ‍্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

পোস্টে ফারুকী জানান, ফেসবুক থেকে দূরে থাকার সময়টুকুতে কাজের গতি বাড়ার পাশাপাশি পরিবারকে নিরবচ্ছিন্ন সময় দিতে পেরেছেন তিনি। অনলাইনের বিভিন্ন প্রচারণা থেকে দূরে থাকায় মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন এই নির্মাতা।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage