কাপ্তাই হ্রদে আটকে পড়া ১৭৫ শিক্ষার্থীকে উদ্ধার

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন ১৭৫ শিক্ষার্থী

৯৯৯ নম্বরে ফোন দিয়ে উদ্ধার হলেন ১৭৫ শিক্ষার্থী © সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে লঞ্চ ভারা করে ঘুরতে গিয়ে আটকে পড়েছিল চট্টগ্রাম কলেজের ১৭৫ জন শিক্ষার্থী। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেওয়ায় তাদেরকের উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ইয়ারিন এলাকায় কাপ্তাই হ্রদের চরে লঞ্চটি আটকে যায়। পরে পুলিশ জানতে পারলে তাদেরকে রাত সাড়ে সাতটা নাগাদ তাদেরকে জেলা শহরের উন্নয়ন বোর্ডঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষাসফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষাসফরে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূইয়া বলেন, শনিবার বিকেলে দিকে কাপ্তাই হ্রদে মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে যায়। পরে দীর্ঘ সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি লঞ্চচালকরা।

সময়ক্ষেপণের কারণে সন্ধ্যা হয়ে যায়। যেহেতু পার্বত্য চট্টগ্রাম বিশেষ এলাকা তাই আমরা কিছুটা ভয় পেয়েছি এতজন শিক্ষার্থী নিয়ে। শিক্ষার্থীদের নিয়ে আমরা তখন কিছুটা আতঙ্কে। পরে ৯৯৯ এ ফোন দেওয়ায় পুলিশ আমাদেরকে উদ্ধার করে। 

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯-এ কল দেওয়ার পর আমরা জরুরিভাবে তাদের উদ্ধার করেছি। নৌ-পুলিশের সদস্যরাও আমাদেরকে সহায়তা করেছেন।

চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬