গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করে দিবে সরকার, প্রস্তাব মন্ত্রীসভায়

২৮ নভেম্বর ২০২২, ০৫:৩০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বর্তমানে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এর পাশাপাশি সরকার ও দাম নির্ধারণ করতে পারবে। এজন্য জ্বালানি বিভাগ মন্ত্রিসভায় পাঠিয়েছে  বিইআরসি আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২। সেখানে এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য পাঠানো হয়েছে।  

জানা গেছে, বিষয়টি সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সভায় উত্থাপন করা হতে পারে। 

মন্ত্রিসভার উপস্থাপনের জন্য সারসংক্ষেপ পাঠিয়েছেন জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন। এতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট বর্তমান বাস্তবতার নিরিখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য সমন্বয় করা প্রয়োজন। অর্থনীতির গতিকে চলমান রাখার সঙ্গে নিয়মিত ও দ্রুততম সময়ে মূল্য সমন্বয়ের লক্ষ্যে বিইআরসির পাশাপাশি সরকারেরও ক্ষমতা সংরক্ষণের জন্য আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪-এর উপ-ধারা (৩) সংশোধন এবং ধারা এক সন্নিবেশিত করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: পা দিয়ে লিখে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন মানিক

জ্বালানি বিভাগ সূত্র থেকে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি দাম নির্ধারণে বিইআরসির সাথে সরকারও দাম নির্ধারণ করতে পারবে যদি মন্ত্রিসভা এটি অনুমোদন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি ইতোমধ্যে অনুমোদন করেছেন। 

বিইআরসি আইনের মূল্য সংক্রান্ত অধ্যায়ের ধারা ৩৪ মোতাবেক সরকারের সঙ্গে আলোচনাক্রমে প্রণীত নীতিমালা ও পদ্ধতি অনুসরণে পাইকারি ও খুচরা বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ, ভোক্তা পর্যায়ের মূল্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করে থাকে। 

এ ছাড়া এ আইনে আরও বলা আছে, কমিশন লাইসেন্সি এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানি দেওয়ার পর মূল্য নির্ধারণ করবে (উপ-ধারা (৪)। ইতোমধ্যে প্রাকৃতিক গ্যাস সঞ্চালন ও বিতরণ ট্যারিফ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ (খুচরা) ট্যারিফ সংক্রান্ত প্রবিধানমালা জারি হলেও পেট্রোলিয়ামজাত তথ্যাদির ট্যারিফ সংক্রান্ত কোনও প্রবিধানমালা জারি হয়নি। ফলে সরকার কর্তৃক প্রয়োজনের নিরিখে পেট্রোলিয়ামজাত দ্রব্যের ট্যারিফ মূল্য সমর্থন করা হয়ে থাকে। বর্ণিত প্রক্রিয়ায় মূল্য নির্ধারণে ন্যূনতম ৩ মাস সময় প্রয়োজন হয়।

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬