আজ ডেঙ্গুতে মৃত্যু ৪, নতুন রোগী ৬০৬

২১ নভেম্বর ২০২২, ০৪:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

দেশে বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬০৬ জন নতুন ডেঙ্গুরোগী। সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৫১ জনে।

সোমবার (২১ নভেম্বর)  এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে সিট পান না ৮৮ শতাংশ শিক্ষার্থী

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৬ জন। যার মধ্যে ঢাকার বাসিন্দা ২৮৯ জন ও ঢাকার বাইরে ৩১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এক জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৮২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৩৪ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

ট্যাগ: ডেঙ্গু
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close