শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস

০৮ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
বৈদ্যুতিক স্কুল বাস

বৈদ্যুতিক স্কুল বাস © সংগৃহীত

গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শতভাগ শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই শিগগিরই এই শুল্ক অব্যাহতি কার্যকর করতে এসআরও (সংবিধিবদ্ধ আদেশ) জারি করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে পরিবহন খাতের কয়েকটি সংগঠনের সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট সভায় তিনি এসব তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, সরকার পরিবহন খাতে জ্বালানির ব্যবহার ও এর পেছনে হওয়া ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে চায়। এই লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবেই শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত বাজেট ঘোষণার সময় শুল্ক সংক্রান্ত বড় পরিবর্তনগুলো আসে, তবে এই বিশেষ উদ্যোগের গুরুত্ব বিবেচনায় সরকার এখনই এটি কার্যকর করতে আগ্রহী।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক যানবাহন খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।’ সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের বাজারে আধুনিক ইলেকট্রিক বাসের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান আরও স্পষ্ট করেন যে, পরিবহন খাতে জ্বালানি সাশ্রয় করা সরকারের একটি বড় লক্ষ্য। তাই এই খাতের আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব যানের ব্যবহার উৎসাহিত করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল বাস আমদানিতে এই বিশাল শুল্ক সুবিধা নিশ্চিত করবে জাতীয় রাজস্ব বোর্ড।

মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোর সদর হাসপাতালে রোগী সেজে ছিনতাইয়ের অভিযোগে আটক নারী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9