বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ PM
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান । © সংগৃহীত

গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে স্কুলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে পরিবহন খাতের একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ সভায় এ ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

আবদুর রহমান খান বলেন, ‘ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে। তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।’

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬