সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি

০৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ AM
মিড ডে মিলে পঁচা বন

মিড ডে মিলে পঁচা বন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘মিড ডে মিল’ কর্মসূচিতে শিশুদের নিরাপদ খাবার নিশ্চিত করার কথা থাকলেও ফেনীর সোনাগাজী উপজেলায় দেখা গেল ভিন্ন চিত্র।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ছত্রাকযুক্ত বনরুটি।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী। বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায়। কয়েকটি রুটি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল। বিষয়টি অবহিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে খাবার বিতরণ বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যায়।

রহিমা আক্তার নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শিশুদের খাবারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নিম্নমানের ও ছত্রাকযুক্ত রুটি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, ১৫১ জন শিক্ষার্থীর জন্য সরবরাহ করা রুটির মধ্যে ১৭টি ছত্রাকযুক্ত পাওয়া গেছে। কোমলমতি শিশুদের কথা বিবেচনায় নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন বিতরণ বন্ধ করা হয়। ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীতে এমন কিছু আর হবে না বলে তারা আশ্বাস দিয়েছেন।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9