নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশুর মৃত্যু

২১ নভেম্বর ২০২২, ০২:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ঝিনাইদহ সদর হাসপাতাল

ঝিনাইদহ সদর হাসপাতাল © সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নির্মাণাধীন একটি বিদ্যালয়ের পাইলিংয়ের গর্তে পড়ে তাসকিনুর রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত তাসকিনুর রহমান ওই গ্রামের রিপন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। রোববার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলার সময় ওই শিশু গর্তে পড়ে যায়। এ সময় তার বোন বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ।

ফায়ার সার্ভিস কর্মী সাইদুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই গর্তটি অন্তত ২০ ফুট গভীর ছিল।

হরিণাকুণ্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের কেউ কোনো মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: মৃত্যু
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬