দক্ষ যুব সমাজ আমাদের সম্পদ: প্রধানমন্ত্রী

০১ নভেম্বর ২০২২, ০২:০৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই। দক্ষ যুব সমাজ আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য নানা উদ্যোগও গ্রহণ করেছি। আমরা বিজয়ী জাতি। মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

মঙ্গলবার (১ নভেম্বর) ‘জাতীয় যুব দিবস-২০২২-এর উদ্বোধন ও ‘জাতীয় যুব পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

যুবকদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো এটা অত্যন্ত গর্বের বিষয়। কোনো কাজকে আমরা ছোট করে দেখিনি, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না।

আরও পড়ুন: স্ত্রীসহ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিনি বলেন, তরুণ যুবকদের ভবিষ্যৎ নিয়ে জাতির পিতা ১৯৭২ সালের ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় দেশ গড়ার জন্য যুবক ও তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘কাজ কর কঠোর পরিশ্রম কর, না হলে বাঁচতে পারবে না, শুধু বিএ, এমএ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুলে যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বেঁচে থাকতে পারবে।

যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, আত্মকর্মসংস্থানের চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিএ, এমএ পাস করে চাকরির পেছনে ছুটলেই কেবল চলবে না, নিজেরা নিজেদের কাজ করতে হবে, নিজের মাস্টার নিজেই হতে হবে।  

দক্ষ যুব শক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুবকরাই শক্তি, তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে যাতে তাদের কর্মসংস্থান হয়, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। যুবকরা একটা দেশের সমৃদ্ধি আনতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬