খাদ্যের দাম কমবে না, আরও বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ অক্টোবর ২০২২, ১১:৪৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

খাদ্যদ্রব্যের দাম কমবে না বরং আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, এই চিন্তা যে করবে সে বোকার স্বর্গে বাস করে।

লোডশেডিং নিয়ে তিনি বলেন, এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই। কারণ তেল আনা যাচ্ছে না। ডিসেম্বরের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।

বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, এটা গণতান্ত্রিক দেশ, আওয়ামী লীগ কোনোদিন কোনো পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। মানুষ আর কোনোদিন ভুল করবে না। যারা আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসার রঙিন স্বপ্ন দেখছেন, তাদের বলব আর একবছর অপেক্ষা করুন, জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবেন। ঢাকা দখল করবেন এমন কাজ করবেন না, সুষ্ঠু রাজনীতি করুন, জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না, কেউ মেনে নেবে না।

কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬