কুষ্টিয়ায় বাস উল্টে প্রাণ গেল দুই তরুণীর

১৭ অক্টোবর ২০২২, ০২:২৬ PM
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই তরুণী নিহত, আহত ৭

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই তরুণী নিহত, আহত ৭ © সংগৃহীত

কুষ্টিয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৭ যাত্রী আহত হয়েছেন । 

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুর যাওয়ার পথে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: খাদ্য অপচয় কমাতে বললেন প্রধানমন্ত্রী

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতলে চিকিৎসাধীন তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close