মাকে বাঁচাতে নিজেকে বিক্রি করতে চান কলেজ পড়ুয়া ছেলে

১৪ অক্টোবর ২০২২, ০৭:২৯ PM
মামুন ও খালেদা বেগম

মামুন ও খালেদা বেগম © ফাইল ছবি

মাকে বাঁচাতে নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করতে চান কলেজ পড়ুয়া ছেলে। শুক্রবার (১৪ অক্টোবর) নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ওই তরুণের নাম আনোয়ারুল ইসলাম মামুন। তিনি বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার মা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে মামুনের মা আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পান বাজার এলাকার বাসিন্দা খালেদা বেগমের জরায়ু ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কেমো থেরাপি দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে।

মায়ের এমন করুণ অবস্থা দেখে একমাত্র ছেলে সন্তান মামুন পরিবারের সহায়-সম্বল বিক্রি করে মায়ের চিকিৎসায় ১৪ লাখ টাকা খরচ করেছেন। তবে ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক হিসেবে নিজেকে ১০ বছরের জন্য বিক্রি করার ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন।

এ বিষয়ে মামুন গণমাধ্যমকে বলেন, পরিবারে আমি একমাত্র ছেলে। আমি গরিব ঘরের সন্তান। আমার মায়ের অবস্থা এখন খুবই খারাপ। তিনি এখন চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে ক্যান্সারের চিকিৎসায় ব্যয়বহুল খরচ যোগাতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করার বিজ্ঞপ্তি দিয়েছি। আমার মাকে সিলেটের একটি ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাব। সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের জন্য সহযোগিতা করেন তাদের কাছে চির ঋণী থাকব। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামে অল্প কিছু জায়গা আছে, প্রয়োজনে সেই শেষ সম্বলটুকু বিক্রি করে হলেও মাকে বাঁচাতে যারা সহযোগিতা করবেন তাদের টাকা আমি পরিশোধ করব।

মামুনকে সহযোগিতা করতে ০১৩২১-১৯৯৬২৮ (বিকাশ ও নগদ) এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬