নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

০১ অক্টোবর ২০২২, ০২:০১ PM
নারকেল গাছ

নারকেল গাছ © সংগৃহীত

বরগুনার বামনায় নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে  বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. মহারাজ (১৩) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পোটকাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

সে একই এলাকার সুলতান মিয়ার ছেলে এবং ওই সারোয়ারজান সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, স্কুলে পূজার ছুটি থাকায় সকাল ১০টার দিকে বাড়ির পাশে নিজেদের নারকেল গাছ পরিষ্কার করতে ওঠে মহারাজ। এই গাছের পাশ ঘেঁষে গেছে পল্লীবিদ্যুতের লাইন। নারকেল গাছ পরিষ্কার করতে করতে এক পর্যায়ে গাছের ডগা কাটলে তা গিয়ে পড়ে বিদ্যুতের তারে। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায় ওই স্কুলছাত্র। এরপর তার মরদেহ দুই-আড়াই ঘণ্টা ধরে গাছেই আটকে ছিল। পরে বামনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ নিচে নামিয়ে আনে।

ফায়ার সার্ভিসের বামনা স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, আমরা সাড়ে ১০টার দিকে খবর পাই। নিশ্চিত হয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। পরে বরগুনা থেকে সরঞ্জাম আসার পরে দুপুর পৌনে ১টার দিকে গাছ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, নারকেল গাছে মরদেহ আটকে আছে। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা বরগুনা থেকে বড় সিঁড়ি এনে মরদেহ উদ্ধার করে। নিহত স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: মৃত্যু
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬