যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাউকে কাউন্ট করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১০ AM
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল © ফাইল ছবি

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সবসময় প্রস্তুত থাকে। বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ পর্যায়ের এক বিশেষ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টার শেল, গোলাসহ বিভিন্ন ধরনের উস্কানির প্রেক্ষাপটে অনির্ধারিত এ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান ছাড়াও বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হয়েছে আরাকান আর্মির সঙ্গে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে।

আরও পড়ুন: মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে নিক্ষেপ করা হল ২টি মর্টার শেল

এতে হতাহতের ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, আমাদের জনগণ আতঙ্কিত হয়ে রয়েছে যে, কী ঘটছে। সেজন্য আজকে আমরা সভাটি করেছি। 

মন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত। জোর করে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠানো ছাড়া তাদের সঙ্গে আর কোনো বৈরি আচরণ নেই। সেনাবাহিনীসহ আমাদের সবাই জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে। এখনো তারা প্রস্তুত আছেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence