মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান

২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ PM
মনিরামপুর পৌর শহরের পাস দিয়ে প্রবাহিত হরিহর নদী খননের কাজ চলছে

মনিরামপুর পৌর শহরের পাস দিয়ে প্রবাহিত হরিহর নদী খননের কাজ চলছে © টিডিসি

যশোরের মনিরামপুরে খননকৃত নদীর পাড় ব্যবহার করেই বাইপাস সড়ক নির্মাণের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এতে একদিকে পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান হবে, অন্যদিকে প্রস্তাবিত ব্যয়ের তুলনায় অনেক কম খরচে সড়কটি নির্মাণ করা সম্ভব হতে পারে।

জানা যায়, ২০০১ সালের বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মনিরামপুর পৌর শহরের যানযট কমাতে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেন তৎকালীন সংসদ সদস্য প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দিয়ে একটি সমীক্ষাও চালিয়ে ছিলেন। এতে পৌর এলাকার রাজারহাট-সাতর্ক্ষীরা মহাসড়কের সংযোগ সড়ক বেলতলা-বিজয়রামপুর-তাহেরপুর হয়ে গোহাটা পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু  জমি অধিগ্রহণ জটিলতায় উদ্যোগটি আর সামনের দিকে আগায়নি। পরবর্তী সময়ে ২০১৯ সালে রাজারহাট-চুকনগর মহাসড়কটি দুই লেনে উন্নীত হলেও মালিকানা ও বরাদ্দকৃত অর্থ জটিলতায় পৌরশহরের মধ্যে মহাসড়কের প্রায় ৭০০ মিটার প্রশস্ত হয়নি। এতে সামান্যতেই পৌর শহরের মধ্যে যানযটে নাকাল হয়ে পড়ে জনগণ। একপর্যায় তৎকালীন প্রতিপ্রন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পৌর এলাকার মোহনপুর বটতলা-কামালপুর হয়ে মনিরামপুর সরকারি কলেজ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু কাজটি এলজিইডি নাকি সওজ (সড়ক ও জনপদ বিভাগ) করবে এ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে কাজটি সওজের আওতায় চলে যায়। বাইপাস নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইপূর্বক জমি অধিগ্রহনসহ ২ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত হয়।

সওজ যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আলাউর রহমান জানান, মনিরামপুরে বাইপাস সড়ক নির্মানের ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে যশোরের দুঃখ ঘোছাতে ভবদহ সংলগ্ন নদী ও খাল খননে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে চলছে। এরই অংশ হিসেবে মনিরামপুর পৌরশহরের পাস দিয়ে প্রবাহিত হরিহর নদী খননের কাজ চলছে। খননকৃত নদীর পাড়ে বিপুল পরিমাণ মাটি রাখা হচ্ছে। এই পাড় মানুষের চলাচলের উপযোগী করা হবে। নদী খনন কাজে দায়িত্বরতদের মোশারফ হোসেন নামের একজন জানান, নদীর পাড় ক্ষেত্র বিশেষ ১৫-২০ ফুটের প্রশস্তের রাস্তা করা হতে পারে। এই পাড় বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। 

পৌর এলাকার মোহনপুর বটতলা হয়ে বাদামতলা সেতুর পূর্ব দিকের পাড় হয়ে মনিরামপুর গোহাটা পর্যন্ত আনুমানিক ২ কিলোমিটার সড়ক নির্মান হলেই বাইপাসের সড়ক হয়ে যাবে।

মনিরামপুর উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, এ ধরনের কাজ একটু জটিল হলেও সম্ভব। এতে প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মানের ব্যয়ের অনেক কম লাগতে পারে।

এক প্রশ্নের জবাবে সওজ যশোর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী আলাউর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপককে অবহিত করা হবে।

বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬