এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার

২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ PM
মাউশি ও সরকারি লোগো

মাউশি ও সরকারি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার পুরোপুুরি প্রস্তুত হলেও এখনই সেটি উন্মুক্ত করা হচ্ছে না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনের পর সফটওয়্যারটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

যদিও মঙ্গলবার দুপুর মাউশির একটি সূত্র জানিয়েছিল, বদলি সফটওয়্যার লাইভ করা হয়েছে। চলতি সপ্তাহেই মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে। বিষয়টি নিয়ে খবর প্রকাশের পর সেটি শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে। এরপর তারা সফটওয়্যারটি আগেই উন্মুক্ত না করার নির্দেশনা দেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি সফটওয়্যার লাইভ হওয়া নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে উপর থেকে চাপ এসেছে। এখন এ সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী উদ্বোধন করবেন। এরপর তা উন্মুক্ত করা হবে।’

কবে নাগাদ সফটওয়্যার উন্মুক্ত করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামীকাল বুধবার মাউশি ডিজি (অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবহিত করবেন। এরপর মন্ত্রী যদি উদ্বোধন করতে চান, তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি করা হতে পারে। আর তিনি যদি মৌখিকভাবে সফটওয়্যার উন্মুক্ত করার অনুমতি দেন, তাহলে সেভাবেই কার্যক্রম পরিচালনা করা হবে।’

মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠি কখন পাঠানো হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী যখন আনুষ্ঠানিক সফটওয়্যার উদ্বোধন করবেন, এরপরই তথ্য সংগ্রহের চিঠি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়। সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত হলেও শিক্ষামন্ত্রীর উদ্বোধনের কারণে এটি উন্মুক্তের সময় আবারও পেছাল।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9