ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক

২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ PM
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ © টিডিসি ফটো

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রদল ও ছাত্র শিবির—দুই পক্ষেরই কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

পরবর্তীতে ঘটনার পর এই সিটি কলেজ প্রাঙ্গণে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অবস্থান নেন।

জানা গেছে, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ শীর্ষক গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লিখে দেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। এ নিয়ে ক্যাম্পাসে শাখা  ছাত্রশিবিরের নেতাকর্মীর সঙ্গে উত্তেজনা থেকে সংঘর্ষে রূপ দেয়। আজ সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এবং ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে। পরবর্তীতে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬