শূন্য পদের তথ্য যাচাইয়ে এনটিআরসিএর চিঠি

২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য সঠিক আছে কি না তা যাচাই করতে তিন অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

মঙ্গলবার পাঠানো এ চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে পদের সঠিকতা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

চিঠিতে বলা হয়েছে, নবম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগ বিজ্ঞপ্তির লক্ষ্যে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষকের ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি (ই-রিকুজিশন) অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান থেকে সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এনটিআরসিএ’র কাছে অনলাইনে পাঠিয়েছেন। 

ই-রিকুজিশনে উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর অধিকতর যাচাইয়ের জন্য এনটিআরসিএ’র নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো।

চিঠিতে আরও বলা হয়, শূন্যপদের সঠিকতা আগামী ৩ কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে Comments কলামে তথ্য সঠিক হলে Correct, তথ্য সঠিক না হলে Incorrect মন্তব্য লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ’র কাছে পাঠানোর জন্য বলা হলো।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9