ভারত সফরে জামদানি পরা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের প্রায় সবটা জুড়েই বিভিন্ন অনুষ্ঠানে জামদানি শাড়ি পরেছেন । বাংলাদেশের ঐতিহ্যবাহী এসব জামদানি শাড়ির সৌন্দর্য, বুনট আর ডিজাইন ভারতে সবারই নজর কাড়ে। প্রধানমন্ত্রী সেখানে থাকা অবস্থায়ই দিল্লিতে আন্তর্জাতিক এক মেলায় বাংলাদেশি শাড়ির বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড় তৈরি হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে শেখ হাসিনার কাছে জানতে চান এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর শাড়ি দেখে মেলায় ক্রেতাদের ভিড়, এই কূটনীতির সুফল বাংলাদেশ কীভাবে পাবে?

প্রধানমন্ত্রী হেসে বলেন, অন্তত একটা বিষয়ে আমি খুশি যে আমাদের তাঁতিরা কাজ পারেন।সুফলটা তাদের হাতেই যাবে। এটা বাস্তব কথা।  

আরও পড়ুন: ডাক্তারদের আরও উদার হতে হবে: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, যখন যেখানে যাই, আমার নিজের দেশের যেটা আছে সেটাই ব্যবহার করি। নিজের দেশকে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেশের পণ্য যাতে ভালো বাজার পায় সেই চেষ্টা আমি করি। করবো না কেন?

প্রধানমন্ত্রী বলেন, আমাদের তাঁতিদের হাতে তৈরি জিনিস। কাজেই তাদের সুযোগ করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। তবে আমি খুশি হলাম এই জামদানি মেলায় তাদের কেনাবেচা যে বেড়ে গেছে। সেটা আমার জন্য খুব আনন্দের।  

বিষয়টিকে প্রধানমন্ত্রীর ‘জামদানি কূটনীতি’ হিসেবে উল্লেখ করেন অনেকে। তাৎক্ষণিকভাবে এই ব্র্যান্ডিংয়ের সুফলও মেলে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬
মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠানস্থল ত্যাগ…
  • ১৪ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আ…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: ৬৮ বছরের পুরনো যুদ্ধবিমান বহর…
  • ১৪ এপ্রিল ২০২৬