কুষ্টিয়ায় পীর হত্যার ঘটনায় থানায় মামলা

১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ AM
আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর

আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয়দানকারী আবদুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় অবশেষে হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ মামলা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলার ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে। সে কারণে তারা মামলা করতে চায় না।

ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত শনিবার বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েক শ মানুষের দলবদ্ধ আক্রমণে নিহত হন শামীম। আস্তানায় দফায় দফায় হামলা ভাঙচুর ও আগুন লাগানো হয়। এ ছাড়া সেখান থেকে মূল্যবান সম্পদ লুটের অভিযোগ ওঠে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬