কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ AM
বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা © সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার এলাকায় শুরু হয় উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ মাছুদ বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। উদ্বোধনের পর শতকণ্ঠে বর্ষবরণ গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল নিজ নিজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরে অংশগ্রহণ করে। শোভাযাত্রায় পালকি, দোতারা, রঙিন কাগজের বিভিন্ন প্রতিকৃতি, লোকঐতিহ্যের নানা উপকরণ শোভা পায়। পাশাপাশি বাদ্যযন্ত্রশিল্পীদের পরিবেশনা, ঘোড়ার গাড়ি ও পালকির উপস্থিতি শোভাযাত্রার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শোভাযাত্রাটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর ফুলবাড়ীগেটে গিয়ে অবস্থান নেয় এবং পরে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়।

এ আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা বিএনসিসি, নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সার্কাস, মোরগ লড়াই, ম্যাজিক শোসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অস্থায়ী মঞ্চে বিকাল ৩টা থেকে লোকসংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬
অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
নতুন নীতিমালায় প্রাথমিক শিক্ষক বদলিতে ধীরগতি
  • ২৯ আগস্ট ২০২৬
বিপিএল ইস্যুতে তামিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা
  • ২৯ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দি…
  • ২৯ আগস্ট ২০২৬
লঘুচাপে ভারী বৃষ্টির আভাস, কয়েক অঞ্চলে নদীর পানি বাড়ার শঙ্কা
  • ২৯ আগস্ট ২০২৬