চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, শোভাযাত্রায় ভূমি প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল ২০২৬, ১১:১২ AM
বাংলা নববর্ষ উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ

বাংলা নববর্ষ উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ © সংগৃহীত

বর্ণাঢ্য শোভাযাত্রা, মুখোশ আর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসনের আয়োজনে নগরজুড়ে ছড়িয়ে পড়ে বৈশাখের রঙিন আমেজ, যেখানে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। নববর্ষ উপলক্ষে বের করা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কাজীর দেউড়ি ও লাভ লেইন মোড় ঘুরে ডিসি হিলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জীবনের প্রতীকী উপকরণ, মুখোশ ও বর্ণিল প্ল্যাকার্ড। এতে ফুটে ওঠে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য।

আয়োজনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এ উৎসব আমাদের ঐক্য ও সংস্কৃতির শক্তিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মকে এই চেতনা ধারণ করতে হবে।’

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ‘বৈশাখের এ আয়োজন শুধু আনন্দের নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। দীর্ঘদিন পরে যে জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। এ সরকার এ দেশের সংস্কৃতির মাধ্যমে উন্নত বিশ্বে পরিচিত লাভ করার জন্য এ সরকার কাজ করবে।এ ধরনের উৎসব আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি, এটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এটি আমাদের গর্ব ও অহংকার। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শতবর্ষের ঐতিহ্য ধরে রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।’

আয়োজকরা জানান, এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি কীভাব…
  • ২৩ জুলাই ২০২৬
‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’
  • ২৩ জুলাই ২০২৬
গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা
  • ২৩ জুলাই ২০২৬
রুয়েট শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বাংলা টিফিনকে শো…
  • ২৩ জুলাই ২০২৬
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে কুপ্রস্তাব, অভিযোগ প্রত্যাহারের পর হাসপাতালে…
  • ২৩ জুলাই ২০২৬