শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ AM
ভূমিকম্প

ভূমিকম্প © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ কম্পন নেভাদা ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে অনুভূত হয়েছে। ভূমিকম্পটি প্রথমে ৫.৫ মাত্রায় নামিয়ে আনা হলেও পরে পুনরায় ৫.৭ মাত্রায় উন্নীত করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স, ইউএসএ টুডে ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সময় (পিটি) সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে রেনো থেকে প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পূর্বে লাহনতান স্টেট রিক্রিয়েশন এরিয়ার কাছে এটি আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিলভার স্প্রিংস শহর থেকে ১২.৪ মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ৩.১ মাইল। মূল কম্পনের পর বেশ কিছু আফটারশক্ অনুভূত হয়েছে, যার মধ্যে বৃহত্তমটির মাত্রা ছিল ৩.৬।

ভূমিকম্পের তীব্রতা মানচিত্র (শেক ম্যাপ) অনুযায়ী, কম্পনটি রেনো, কারসন সিটি, লেক তাহো এবং ক্যালিফোর্নিয়ার ট্রাকিতে অনুভূত হয়েছে। নেভাদা সিসমোলজিক্যাল ল্যাবরেটরির পরিচালক ক্রিস্টি রো জানিয়েছেন, ভূমিকম্পটির সবশেষ পরিমাপ ছিল ৫.৬৮ মাত্রা। যদিও ল্যাবরেটরি শুরুতে এটি ৫.৪ মাত্রার বলে জানিয়েছিল।

ক্রিস্টি রো রেনো গেজেট-জার্নালকে বলেন, এটি একটি বিশাল এলাকাজুড়ে অনেক মানুষ অনুভব করেছে, যা বেশ চাঞ্চল্যকর। তিনি সতর্ক করেছেন যে, ওই অঞ্চলে ৩.০ বা তার বেশি মাত্রার আরও আফটারশক অনুভূত হতে পারে।

আরও পড়ুন: ফের আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান

ভূমিকম্পটির কারণে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ওয়াশো কাউন্টি শেরিফের কার্যালয় এবং রেনোর ন্যাশনাল ওয়েদার সার্ভিস। লিয়ন কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক টেলর অ্যালিসন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত করতে আগামী কয়েক দিন পর্যবেক্ষণ চালানো হবে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালের পর থেকে নেভাদায় ৫.০ বা তার বেশি মাত্রার ৩১টি ভূমিকম্প হয়েছে, যার মধ্যে ১৩টির মাত্রা ছিল ৫.৫-এর উপরে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9