পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪ PM
পটকা মাছ

পটকা মাছ

নদীতে মাছ ধরতে গিয়ে পাওয়া পটকা মাছ খেয়ে ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা রেলব্রিজ এলাকায় সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও স্ত্রী পরী বেগম (৫৫)। এ ঘটনায় সাইদুল (২৫) নামে আরও একজন অসুস্থ হয়েছেন। তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তাদের প্রতিবেশী আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরি বেগমের পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আজ দুপুরে পরি বেগম রূপসা নদী থেকে পটকা মাছ ধরে এনে বাড়িতে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। 

এসময় সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ট্যাগ: মৃত্যু
চব্বিশ বেহাতের মাস্টারমাইন্ড ‘অনেকগুলো ছায়া মুজিব’: জেডিপি
  • ১৭ এপ্রিল ২০২৬
দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৭ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬