এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

১১ জুলাই ২০২১, ০৪:১৯ PM
ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান © ফাইল ছবি

এবার ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। রোববার এটিএন বাংলার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

ড. মাহফুজুর রহমানের এবারের একক সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তোমাকে চাই’। যেখানে প্রায় ঘণ্টাব্যাপী গান শোনোবেন তিনি। এর এই গানগুলো একেবারেই নতুন। তৈরি করা হচ্ছে তার কণ্ঠকে মাথায় রেখেই।

এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতের প্রতি ড. মাহফুজুর রহমানের রয়েছে অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তিনি যুক্ত হয়েছেন গানের ভুবনে। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এবারের আয়োজন প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে মনে করেন কর্তৃপক্ষ। এবারের অনুষ্ঠানের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর গানগুলোর কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

অনুষ্ঠানে থাকা গানগুলোর শিরোনাম হলো- ‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’ এবং ‘চাঁদ রূপসী’। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, সংগীতের প্রতি দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। যা শুরু হয় ২০১৬ সালের কোরবানি ঈদে। সে বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈচৈ ফেলে দেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9