মুনীর চৌধুরী সম্মাননা পেলেন সারা যাকের

২৭ নভেম্বর ২০২০, ০৪:১৪ PM
সারা যাকের

সারা যাকের © ফাইল ফটো

বাংলাদেশে আধুনিক নাটকের জনক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী আজ। থিয়েটার নাট্যগোষ্ঠী প্রতি বছর মুনীর চৌধুরীর জন্মদিনে তার নামাঙ্কিত সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করে থাকে।

এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের নবনাট্যচর্চার অন্যতম পথিকৃৎ অভিনেতা-নির্দেশক-সংগঠক সারা যাকের। মোহাম্মদ জাকারিয়া পদকের জন্য নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতী নাট্যকার-নির্দেশক-প্রশিক্ষক সম্বিত সাহা।

করোনাজনিত পরিস্থিতির কারণে এ বছর পদক প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে।

আইএফআইসি ব্যাংকের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

১৯৮৯ সাল থেকে গত বছর পর্যন্ত যারা মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন, তারা হচ্ছেন– মোহাম্মদ জাকারিয়া, অমলেন্দু বিশ্বাস (মরণোত্তর), আবদুল্লাহ আল-মামুন, নাগরিক নাট্য সম্প্রদায়, সৈয়দ জামিল আহমেদ, রামেন্দু মজুমদার, মুক্তধারা, সাঈদ আহমদ, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, সেলিম আল দীন, আলী যাকের, নিখিল সেন, আসাদুজ্জামান নূর, জিয়া হায়দার, মলয় ভৌমিক, পার্থপ্রতিম মজুমদার, অধ্যাপক আবদুস সেলিম, মনোজ মিত্র, আরণ্যক, লিয়াকত আলী লাকী, মৃত্তিকা চাকমা, ম. হামিদ, কেরামত মাওলা, ড. ইসরাফিল শাহীন, ড. দেবজিত বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক শফি আহমেদ।

মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রবর্তিত হয় ১৯৯৭ সালে। সে থেকে এ পর্যন্ত যারা এ পদক পেয়েছেন, তারা হচ্ছেন– আহমেদ ইকবাল হায়দার, মান্নান হীরা, শিমুল ইউসুফ, ঠাণ্ডু রায়হান, খালেদ খান, দেবপ্রসাদ দেবনাথ, নাসিরুল হক খোকন, মাসুম রেজা, আমিনুর রহমান মুকুল, ফয়েজ জহির, জগলুল আলম, শুভাশিস সিনহা, বাবুল বিশ্বাস, অসীম দাশ, থিয়েটারওয়ালা, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা নিত্রা, ড. আইরিন পারভীন লোপা, আকতারুজ্জামান, অভিজিৎ সেনগুপ্ত, রুমা মোদক, পান্থ শাহরিয়ার ও শিশির রহমান।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬