বিয়ে করছেন টেইলর সুইফট, সাজছে ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ড

২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ AM
মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি

মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি © সংগৃহীত

মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিসর কেলসি তাদের বাগদান সেরেছেন গত ২৬ আগস্ট। এরপর থেকেই শোনা যাচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। অবশেষে সেই জল্পনা-কল্পনার ইতি ঘটছে। ২০২৬ সালের গ্রীষ্মেই তাদের বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এ তারকা জুটি।  

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সানকে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসেছেন তারা। পরিবর্তে সুইফট নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বিলাসবহুল বাড়িকেই বিয়ের ভেন্যু হিসেবে বেঁছে নিয়েছেন। ইতিমধ্যে বাড়ির আঙিনায় নতুন করে বাগান সাজানোর কাজ ও শুরু হয়ে গেছে। 

সূত্র বলছে, সুইফট চান তার বিয়ের অনুষ্ঠান ফুলে ফুলে ভরে উঠুক। অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনাও রয়েছে এ তারকার। গায়িকার ঘনিষ্ঠ একজন বলেন, ‘তিনি (সুইফট) চান, বিয়েতে ফুলের সমারোহ থাকুক। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে বিয়ে করার।’

আরও পড়ুন : গাজায় যুদ্ধবিরতি ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল

বিয়ের প্রস্তুতি আরও পরিণতি পেয়েছে ব্রাইডসমেড বাছাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসেবে নির্ধারণ করেছেন সুইফট। শুরুতে সীমিত পরিসরে আয়োজনের কথা ভাবলেও এখন তা বদলে বড়সড় অনুষ্ঠানের দিকে ঝুঁকেছেন তিনি।

জানা গেছে, অন্তত ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সুইফটের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সুইফট আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত বুঝেছেন, জীবনের এমন বড় মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950