নিউমার্কেটের ব্যবসায়ীরা এতো ক্ষমতা পায় কোথায়?

২০ এপ্রিল ২০২২, ০৯:০৯ AM
ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ উঠেছে

ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ উঠেছে © সংগৃহীত

এইবার দেশে গিয়ে মার্কেটে গিয়েছি ছোট একটা ড্রীল মেশিন কেনার জন্য। বিদেশে নতুন এপার্টমেন্ট কিনেছি। দেয়ালে এটা-ওটা লাগানোর জন্য ড্রিল মেশিন দরকার হয়। কিন্তু এখানে এই মেশিনের অনেক দাম। তাই ঠিক করেছিলাম এক-দেড় কেজি ওজনের ছোট্ট একটা মেশিন দেশ থেকে কিনে নিয়ে আসবো। মার্কেটে গিয়েছি এক বন্ধুর সাথে। দোকানিকে জিজ্ঞেস করলাম।

-দাম কতো?
-১৮ হাজার টাকা।

দাম শুনে আমার মনে হলো অনেক দাম। বন্ধুকে বললাম- থাক দরকার নেই কেনার। এর চাইতে কম দামে তো বিদেশেই পাওয়া যাবে। দেশ থেকে এতো ওজনের জিনিস কিনে নিয়ে যাবার মানে হয় না।

দোকান থেকে বের হবার সময় দোকানি ভদ্রলোক বললেন- বিদেশ থেকেই যদি কিনবেন, তাহলে এখানে আসছেন ক্যান? আমরা কি দেশি মাল বিক্রি করি নাকি? আমরা তো বিদেশি মালই বেচি। শুধু শুধু সময় নষ্ট করলেন।

এই লোকের মন্তব্য শুনে ভাবলাম, থাক কিছু বলার দরকার নেই। একদম বেরিয়ে যাচ্ছি; দেখি দোকানি ভদ্রলোক পাশের দোকানের লোকের দিকে তাকিয়ে বলছে- এ্যাহ, বিদেশ থাইকা আসছে দেশে বাজার করতে। ভাব কতো।

অথচ আমি ওই লোককে কিছুই বলিনি। স্রেফ আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা কঠিন। ফিরে গিয়ে জিজ্ঞেস করলাম- আপনি এমন আচরণ করছেন কেন? আমি তো আপনার সাথে একটা বাক্যও ব্যয় করিনি।

আরও পড়ুন: ১০ ঘন্টার সংঘর্ষে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত

ওই লোক এবং তার সাথে আশপাশের দোকানের লোক এসে আমাকে বলছে- আরে যান যান। এতো কথা বাড়াচ্ছেন কেন।

গতকাল গভীর রাত থেকে দেখছি ঢাকা কলেজের ছাত্রদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ হচ্ছে। আমি জানি না কেন এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে আমি জানি- নিউমার্কেটের দোকানে কাজ করা প্রায় প্রতিটা দোকানি শুধু যে অভদ্র সেটাই না; এরা সুযোগ পেলে প্রকাশ্যে যে কোন ভয়ানক অপরাধ করে ফেলার ক্ষমতা রাখে।

এখন প্রশ্ন হচ্ছে- এতো ক্ষমতা এরা পায় কোথায়? পৃথিবীতে আর কোন দেশ কি আছে, যেখানে দিনের আলোয় রোগীভর্তি অ্যাম্বুলেন্স থামিয়ে সেই অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়? আজও এই কাজ করেছে একদল ভাঙচুরকারী।

এরপর সেই অ্যাম্বুলেন্স ভাঙার জন্য আরও মানুষ এসে হাজির হয়েছে। কেউ কিন্তু থামাতে যায়নি। এটাই বাংলাদেশ। এখানে এক দোকান কর্মচারী বাজে কথা বললে, পাশের হাজারো দোকানি এক সাথে সূর মিলিয়ে কথা বলে। তখন সবাই এক! অথচ ভালো কাজের জন্য দুটো মানুষও খুঁজে পাওয়া যায় না।

লেখক: সাবেক শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence