১০ ঘন্টার সংঘর্ষে ঢাকা কলেজের তিন শতাধিক শিক্ষার্থী আহত

১৯ এপ্রিল ২০২২, ০৯:১২ PM
আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা চলছে

আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা চলছে © টিডিসি ফটো

নিউমার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় শিক্ষার্থী ও ব্যবসায়ী কর্মচারীদের সংঘর্ষে ঢাকা কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন ৷ মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার ৷

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা ও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষে ব্যবসায়ীদের ছোঁড়া ইট পাটকেল ও পুলিশের টিয়ারগ্যাসের আঘাতে ঢাকা কলেজের তিনশর অধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷ এরমধ্যে গুরুতর আহত হয়েছেন পঞ্চাশজনেরও বেশি। সকালের সংঘর্ষে আহত শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ যাদের আঘাত গুরুতর ছিলো সাথে সাথেই আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ করেন ঢাকা কলেজের আবাসিক চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্যরা৷

আরও পড়ুন: ‘প্রয়োজনে লাশ হব, তবুও হল-ক্যাম্পাস ছাড়ব না’

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবক বেলাল হোসাইন বলেন, সকালে সংঘর্ষ শুরুর পরেই আহত শিক্ষার্থীর পরিমাণ বাড়তে থাকে। তখনই আমরা প্রাথমিক প্রতিবিধান দেওয়া শুরু করি। আহত শিক্ষার্থীদের অধিকাংশেরই শরীরে ইটের আঘাত, বিভিন্ন অংশ থেতলে যাওয়া, রাবার বুলেট ও টিআর শেলের আঘাত, মাথা ফাঁটা, হাতে পায়ে ক্ষত, হাত-পা ভাঙ্গা ছিলো। আমারা চেষ্টা করেছি আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।

প্রাথমিক প্রতিবিধান দেওয়া আরেক সদস্য রোভার স্কাউটের সদস্য তারেক আজিজ বলেন, সারাদিন ধরেই আমরা আহত শিক্ষার্থীদের সেবা দিয়েছি। আমাদের এখানে দুইশর অধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে ৷ এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৫০ এর অধিক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে৷

অপরদিকে, উদ্ভূত পরিস্থিতিতে হল ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন যেকোন মূল্যে আবাসিক হল এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান করবেন। আজ বিকেল পাঁচটার মধ্যে হাল ছেড়ার নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত হল না ছাড়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন তারা।

উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তা…
  • ১২ নভেম্বর ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950