মেয়র ভাই, আর কতো বৈষম্য সৃষ্টির বাণী দিবেন: আসিফ নজরুল

১৯ মার্চ ২০২২, ০৭:২০ PM
মেয়র আতিকুল ও আসিফ নজরুল

মেয়র আতিকুল ও আসিফ নজরুল © টিডিসি ফটো

ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলামের ‘জোড় তারিখে জোড়, পরদিন বিজোড় গাড়ি চলবে’ প্রস্তাবনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান তিনি।

আসিফ নজরুল লেখেন, ‘মেয়র আতিক বলেছেন, ঢাকায় জোড় সংখ্যার গাড়ি জোড় তারিখে, বিজোড় বিজোড় তারিখে চলবে। কখনো দায়িত্ব পেলে এটা করবেন তিনি।’

তিনি লেখেন, ‘ভাই মেয়র, আপনাদের তো গাড়ী দশ বারোটা। এভাবে চললে অসুবিধা নাই। আমরা যারা কোনমতে এক গাড়ীর মালিক হয়েছি, আমাদের বাচ্চাদের কি হবে? জোড়-বিজোড়ের ফেরে তাদের স্কুল যাওয়া বন্ধ থাকবে?’

আরও পড়ুন : জোড় তারিখে জোড়, পরদিন বিজোড় গাড়ি চলবে: মেয়র আতিকুল

ঢাবির এ শিক্ষক লেখেন, ‘ধনবান মেয়র ভাই, আর কতো বৈষম্য সৃষ্টির বাণী দিবেন? তারচেয়ে আসেন আমরা সবাই গাড়ী চড়া বন্ধ করে দেই। গণহারে সরকারী বাস চালু করি। সবাই সেখানে চড়ব। রাজী আছেন।’

 

শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
close