ইতালিয়ান তরুণীর বার্তা

ইতালির মানুষ যে মহাভুল করেছে, বাংলাদেশে যেন না করে

২২ মার্চ ২০২০, ০৯:২৮ AM

© টিডিসি ফটো

ব্যবসা বাণিজ্য প্রায় শূন্যের কোটায় চলে আসছে। তাই অখণ্ড অবসর। আমাদের এক ক্রেতা সারা বালবি ইতালির নাগরিক। এসেছিলেন তার খাবার সংগ্রহ করতে। করোনা নিয়ে ইতালি সম্পর্কে কথা বলছিলাম তার সাথে। সারা বললো দেশে তাঁর মা-বাবা ভাল আছে।
প্রশংসা করছিল তার দেশের স্বাস্থ্য সেবার। কিন্তু করোনা সংক্রমণে এইভাবে ব্যর্থ হওয়ার কারণ , তাদের সাধারণ জনগণ। কারণ কেউ নির্দেশনা মানেনি। বাসায় থাকেনি। ভেবেছিল কিছুই হবে না। তারা মনে করেছিল এইটা সাধারণ ফ্লু, সাধারণ সর্দি-কাশি। যখন বুঝেছে দেরি হয়ে গেছে।

লন্ডনও একই ভুল পথে হাঁটছে বলে সারার ধারণা। তার এক ব্রিটিশ ফ্রেন্ড নাকি এইটাকে পাত্তাই দিচ্ছে না। বন্ধুটির বক্তব্য হচ্ছে-সে ইয়াং, তাই তার কিছুই হবে না। সারা বালবি জোর দিয়েই বলল, ব্রিটেন ইতালি থেকে শিক্ষা না নিলে বড় ভুল করবে।

আমি বললাম, ব্রিটেন তো তাও ট্রাই করছে, তোমার এই বার্তাটা আমার দেশ বাংলাদেশের জন্য খুবই জরুরি। আমাদের তোমাদের মতো স্বাস্থ্যসেবা ব্যবস্থাই নাই। তবুও লোকজন পাত্তা দিচ্ছে না।
তাকে আরো বললাম,আমরা এই যেসব কথা বলছি বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে চাইবে না। আমাদের লোকজন আজকাল ভিডিওসহ লিংক চায়। তাই তোমার অন্তত একটা ছবি সাথে সংযুক্ত করে দিতে চাই আমি ফেসবুকে।
আমি আরো বললাম, বাংলাদেশের মানুষই দেশকে নিরাপদ রাখতে পারবে। ডাক্তার, কবিরাজ, পানি পড়া, ফুউউউউ- কিচ্ছু কাজ দিবে না।

ছবির কথা বলতে, সুন্দরী নারী নিজের পোষাকের দিকে তাকিয়ে একটু ইতস্তত করছিল, আশাহত করেন নাই। হাসি মুখে একটা পোজ দিলেন।

ভাল থাকুক ইতালি, ভাল থাকুক ব্রিটেন, ভাল থাকুক বাংলাদেশ...।
ভাল থাকুক বিশ্বমানবতা...।

(লন্ডন থেকে)

অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • ০৩ এপ্রিল ২০২৬
দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬