অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ

০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ PM
ববি শিক্ষার্থী ইমতিয়াজ

ববি শিক্ষার্থী ইমতিয়াজ © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ আজ শুক্রবার সকাল ১০টায় গৌরনদীর নিজ বাড়িতে অকাল বিদায় নিয়েছেন। 

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (ব্রেন স্ট্রোক) তাঁর এই আকস্মিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের এক সদস্য। মেধাবী এই শিক্ষার্থীর এমন চলে যাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৬ মার্চ ইমতিয়াজ শারীরিক অসুস্থতার কারণে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১ এপ্রিল চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। এর দুই দিন পরই আজ সকালে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

ইমতিয়াজ ছিলেন গৌরনদীর ব্যবসায়ী মো. জাকির হোসেনের বড় ছেলে। তাঁর এই অকাল মৃত্যুতে সহপাঠী ও বন্ধুরা গভীরভাবে শোকাহত। ইমতিয়াজের অকাল প্রয়াণে তাঁর বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬