রিকশাওয়ালা মামা থেকে পাওয়া অমূল্য ১০ টাকা

১৬ জানুয়ারি ২০২০, ০৯:১২ PM

© সংগৃহীত

আজকে জ্যামে বসে থাকতে থাকতে নাহয়ান (আমার একমাত্র ১১ মাসের ছেলে) বিরক্ত হয়ে গেছিল। পরে আমি না পেরে জানালা অর্ধেক খুলে দেই। সেও খুব খুশি। একটু করে মাথা আগায় আর মজা করে। নাহয়ান অপরিচিত হলেও প্রায় সবার দিকেই তাকিয়ে এমন হাসি দেই যে অন্যপক্ষ ওর সাথে না হেসে কথা বলে পারবে না (মাশাআল্লাহ)। সে পাশের রিকশাওয়ালা মামার সাথে হাসাহাসি, খেলা শুরু করলো।

মামাও যখন বুঝছে আমি মাইন্ড করছি না, তখন স্বতঃস্ফূর্তভাবে খুব আদর করে কথা বলছিল এবং খেলছিল। আঙুল দিয়ে পয়েন্ট করে, হাই ফাইভ, হ্যান্ড সেক করে। অনেকক্ষণ যাবৎ তাদের ভাব আদান প্রদান চলে। সিগন্যাল যখন ছাড়বে মামা তার হাতে নতুন ১০ টাকার একটা নোট দিয়ে বলে— মজা খাবে এইটা দিয়ে।

আমরা সবাই অপ্রস্তুত হয়ে গেছি। কিন্তু তার চোখ-মুখের আনন্দ দেখে আর না করতে পারিনি। শুধু দোয়া চেয়েছি তার কাছে। আর মন থেকে দোয়া করি— তার পরিবার যেন এক বেলাও অনাহারে না থাকে কোনদিন। প্রায় সময় অনেক বিত্তবানের মনও এত বড় দেখা যায় না। কিন্তু উনি অল্প সময়ে যে ভালবাসা দেখিয়েছেন তা যথার্থই প্রশংসনীয়। সেই টাকাটা যত্ন করে তুলে রাখলাম। (ফেসবুক থেকে সংগৃহীত)

একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬