পাবলিক টয়লেট পরিষ্কার করা যায়, পাবলিককে নয়!

২২ আগস্ট ২০১৯, ০৯:২৩ AM
রিকশা জ্যাম

রিকশা জ্যাম

শহরে আজ কিছু সময় আটকে ছিলাম জ্যামে। রিকশা জ্যাম। রাস্তার এপাশ থেকে ওপাশে যাবো। যেতে পারছিলাম না। মফস্বল শহরে জ্যামের কারণ হচ্ছে — তাড়াহুড়া। রাস্তা সরু, কিন্তু যেতে চায় সবাই আগে। একটা ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছিলেন। কাজ হচ্ছে না। জ্যাম একটু খসতে না খসতেই কোনো একটা রিকশার চাকা ঢুকে যাচ্ছে। আবারো জ্যাম!

পুলিশ অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেছেন। মা-বাপ তুলে গালি। পাশেই ছিলাম। বললাম, ভাই, এসব কি আপনাদের প্রশিক্ষণে শেখানো হয়? আমার দিকে তাকালেন। সেইরকম তাকানো! আত্মরক্ষার জন্য বললাম, ভাই, শিক্ষক মানুষ; কৌতূহল থেকে জিজ্ঞেস করেছি।

উনি জানতে চাইলেন, আমার পাবলিক টয়লেটের অভিজ্ঞতা আছে কিনা। আস্তে করে বললাম, আছে। এবার পুলিশ সাহেব বলা শুরু করলেন, শুনেন ভাই, পাবলিক টয়লেট সাফ করা যায়। কিন্তু শালার পাবলিকরে সাইজ করা যায় না। আরও বললেন, আমরা তো পুলিশ, আমরা তো খারাপ। পাবলিক যে কতো খারাপ জিনিস !

শেষে বললাম, ভাই, আপনি পুলিশ পাবলিক; আর আমি শিক্ষক পাবলিক। আমরা সবাই পাবলিক। ট্রাফিক পুলিশ একটু হেসে বললেন, তাইলে বুঝেন।

শিক্ষা পাইলাম : পাবলিক টয়লেট পরিস্কার হইবার পারে, কিন্তু পাবলিক পরিস্কার হইবার নহে। দারুণ!

[ফেসবুক থেকে সংগৃহীত]

লেখক: খোন্দকার কাওসার আহমেদ, শিক্ষক, পাবনা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।

যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নিহত ২
  • ০৪ এপ্রিল ২০২৬
আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয়ী বিএনপি, জামায়াত-আ.লীঘ সম…
  • ০৪ এপ্রিল ২০২৬
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬