আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয়ী বিএনপি, জামায়াত-আ.লীগ সমানে সমান

০৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ AM
সভাপতি-সাধারণ সম্পাদক

সভাপতি-সাধারণ সম্পাদক © সংগৃহীত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে বিজয়ীদের সংখ্যা প্রায় সমানভাবে বিতরণ হয়েছে। ৬টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা, চারটিতে আওয়ামী লীগ এবং চারটিতে জামায়াত সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয় এবং রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার দিনেশ চন্দ্র দাস ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান বুলু। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত বিজয়ীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন মৃধা, সম্পাদক (অডিট) শেখ মো. সেলিমুজ্জামান রুকু, সম্পাদক (প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার) বিদ্যুৎ কুমার চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে নির্মল চন্দ্র দাস, মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস রয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সম্পাদক (ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন) মেহেদী হাসান টিটো এবং নির্বাহী সদস্য পদে শাহ মো. আবু জাফর ও মো. এনায়েত হোসেন।

জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি মতিউর রহমান নিজামী, সহ-সম্পাদক মো. রেজাউল হোসাইন শামীম, সম্পাদক (অর্থ) মো. সরোয়ার হোসেন এবং সম্পাদক (তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ) মাসুম মিয়া বিজয়ী হয়েছেন।

ট্যাগ: আইনজীবী
ডায়াবেটিস থাকলে কখন কলা খাবেন? বিশেষজ্ঞরা যা বলছেন
  • ২১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬