রাজধানীতে চিরকুট লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

১২ জুন ২০২২, ১০:২০ AM
মানিক বারই ও তার লেখা চিরকুট

মানিক বারই ও তার লেখা চিরকুট © সংগৃহীত

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুন) রাত ১০টায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মানিক বারই। তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা রবিবার (১২ জুন) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।

আরও পড়ুন: ৬১ দেশের জনসংখ্যা ছাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মানিক। পড়ালেখায় অকৃতকার্য হওয়ায় হতাশা বেড়ে গিয়েছিল কয়েকগুন। এর ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এদিকে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে চিরকুটটি লিখেছিলেন মানিক। চিরকুটে তিনি লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ব্যক্তি হতাশার কারণে আত্মহত্যা করতেছি। আমি মেডিকেলে ফেল করেছি এবং লেখক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারিনি। তাই আমি আত্মহত্যা করছি। আমি কারো দ্বারা প্রভাবিত নই।’

‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চার করেছে শক্তিশালী নিম্নচাপ, আঘাত হান…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, কেড়ে নিল ৫ পরীক্ষার্থীর প্রাণ
  • ৩১ অক্টোবর ২০২৬
৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, …
  • ৩১ অক্টোবর ২০২৬
বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস…
  • ৩১ অক্টোবর ২০২৬