ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় যুবককে মারধর

১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ AM
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) © টিডিসি ফটো

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ছাত্রী হলের সামনে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ফুডপান্ডার এক ডেলিভারি বয়কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তার নাম সেলিম রানা।

আহত ডেলিভারি বয় সেলিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে সে এখন সম্পূর্ন সুস্থ্য আছে, বলে জানিয়েছেন তার চিকিৎসা করা ডাক্তার।

আরও পড়ুন: আপত্তিকর ছবি ধারণ করে স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেলের গলির সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। কে বা কারা সেলিমকে মারধর করেছে তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে সেলিমের ধারণা, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করেছেন।

আরও পড়ুন: চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষ

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে এক শিক্ষার্থী খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সমানে গিয়ে উপস্থিত হই। হোস্টেলের সামনে লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিল। সেখানে দুই তরুণ-তরুণী অনৈতিক কাজে লিপ্ত। তাদের পাহারা দিচ্ছিলেন আরও দুইজন তরুণ। তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় আমাকে তারা বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

সেলিম আরও বলেন, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছি।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে যা বলছেন বোর্ড চেয়ারম্যান

এ ব্যাপারে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ওই ডেলিভারি বয় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9