ডেন্টাল প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ নভেম্বর

২৭ অক্টোবর ২০২১, ১১:৪১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৮ নভেম্বর থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন

বুধবার (২৬ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব।

তিনি বলেন, ডেন্টাল প্রথম বর্ষের ক্লাস শুরুর জন্য সব ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোকে নির্দেশনা দেয়া হবে। ৮ নভেম্বর থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পর ১২ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। 

এবার সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪ জন আবেদন করেন। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।

ট্যাগ: মেডিকেল
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬