ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজে ফাইনাল প্রফের পরীক্ষা শুরু

০৮ আগস্ট ২০২১, ০৩:১৯ PM
ঢাবির মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা

ঢাবির মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা কয়েক দফা পেছানোর পর অবশেষে শুরু হয়েছে। 

আজ রোববার (৮ আগস্ট) সকাল আটটায় প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে শুরু হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা চলে।

গত ১৭ জুলাই ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে।

আগামী ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ জুন করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা ১৪ দিনের জন্য স্থগিত করা হয়। এ নিয়ে চতুর্থ দফায় পিছিয়ে যায় স্বাস্থ্য সেবার সনদ গ্রহণের এ পরীক্ষা।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬