রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসির ক্যান্সারে মৃত্যু

২৯ জুলাই ২০২১, ০৬:৪৪ PM
মৃত প্রফেসর ডা. মাসুম হাবিব

মৃত প্রফেসর ডা. মাসুম হাবিব © ফাইল ছবি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মাসুম হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। রামেবির সহকারী জনসংযোগ কর্মকর্তা কবির আহমেদ ডা. মাসুম হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই প্রফেসর ডা. মাসুম হাবিব ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. মাসুম হাবিব রামেবির প্রতিষ্ঠাকালীন ভিসি হিসেবে ২০১৭ সালের ৩০ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালের ২৯ এপ্রিল তিনি অবসরে যান। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে ডা. মাসুম হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামেবির বর্তমান উপাচার্য ডা. এজেডএম মোস্তাক হোসেন। 

ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মা-ভাতিজিকে হত্যা যুবকের, গুরুতর জখম ভাবি হাসপাতালে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৩১ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করেছিলেন বাবা, দুই মাস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬