এক মাস পেছালো এফসিপিএস পরীক্ষা

২৫ জুলাই ২০২১, ০৩:৪০ PM
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স © ফাইল ফটো

সারাদেশে কঠোর লকডাউন চলায় এফসিপিএস পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জুলাই) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। এই অবস্থায় বিসিপিএস এর জুলাই-২০২১ সেশনের পরীক্ষা শুরুর তারিখ ১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষার নির্ধারিত নতুন তারিখ পরিবর্তিত হতে পারে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬