দেশে প্রথম ডোজ প্রয়োগ শুরু কাল

চীনের টিকার প্রথম ডোজ নিচ্ছেন ঢামেকের এই ছাত্রী

২৪ মে ২০২১, ০৬:০৮ PM
এমবিবিএসের ছাত্রী অনন্যা সালাম সমতা

এমবিবিএসের ছাত্রী অনন্যা সালাম সমতা © সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (২৫ মে) থেকে দেশে চীনের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হচ্ছে। দেশের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকার প্রথম ডোজ নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএসের ছাত্রী অনন্যা সালাম সমতা।

রাজধানীর ধানমন্ডিতে মায়ের সঙ্গে থাকেন ঢামেকের ২০১৬-১৭ সেশনের ছাত্রী সমতা। তার গ্রামের বাড়ি রাজশাহীর নওগাঁয়।

সমতা জানান, দেশের হয়ে আমি চীনের টিকা প্রথম নিচ্ছি। এটা অবশ্যই আনন্দের। করোনা প্রতিরোধে সবাইকে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার। সেই টিকা সবাইকে নেওয়ার আহবান জানান তিনি।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ও শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষার্থী নার্সদের দেওয়ার মাধ্যমে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চীনের এই টিকা জরুরি ব্যবহারের জন্য ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬