ঘুমের ওষুধ খেয়ে এমবিবিএস ৫৩ ব্যাচের শিক্ষার্থীর আত্মহত্যা

২২ মার্চ ২০২১, ১২:০১ PM

© ফাইল ফটো

রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার নাম লুৎফর রহমান (২৭)। তিনি দূর্গাপুর উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা। লুৎফরের মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, দূর্গাপুর ভবানিগঞ্জ থেকে ভোর সোয়া ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তারা জানান অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে তিনি (লুৎফর রহমান) অসুস্থ হয়ে পড়েন। ঘটনা টের পেয়ে তারা হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়।

রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণটা কি তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬